করোনা প্রতিরোধে বিশ্ব ক্রিকেটাররা যে বার্তা দিচ্ছেন

করোনা ভাইরাস এখন পুরা বিশ্বকে নিস্তব্দ করে দিচ্ছে। ১৭২ টি দেশে এই ভাইরাস দেখা দিয়েছে। বাংলাদেশেও এই ভাইরাস দেখে দিয়েছে আক্রান্ত হয়েছে ৩৩ জন মারা গেছে ৩ জন। ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারকে সহায়তায় এগিয়ে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ২৫ মিলিয়ন লঙ্কান রুপি অনুদান দিয়েছে তারা। তবে করোনা আতঙ্কের মাঝেও পাকিস্তানী জনগনের অসচেতনতায় ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানী সাবেক পেসার শোয়েব আখতার।

ভয়ানক বিষাদের দিনে মুখে হাসি ফোটায় দেশের জয়। খেলার মাঠ তাই বিনোদন ছাড়িয়ে হয়ে উঠেছে ভরসার অকুস্থল। ক্রিকেটার কিংবা ফুটবলাররা, দেশের জার্সি যখন গায়ে চাপান, দায়বোধ থাকে দেশের প্রতি, সমর্থকদের প্রতি। ভয়ঙ্কর ভাইরাসের আগ্রাসনের দিনে কি করে থেমে থাকেন তারা!?

করোনার থাবার দিনে অনেক খেলোয়াড় ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন। এবার এগিয়ে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ভয়ানক এই ভাইরাস প্রতিরোধে সরকারকে আর্থিক সহায়তা করছে বোর্ডটি। দিয়েছে ২৫ মিলিয়ন বা আড়াই কোটি লঙ্কান রুপি। দেশটির সরকারও কৃতজ্ঞচিত্তে গ্রহণ করেছে সেটি, ধন্যবাদ জ্ঞাপন করেছে বোর্ডের প্রতি।

ভয়ানক এই ভাইরাস মোকাবেলায় আবারো সবাইকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ওদিকে দেশের জনগনের ওপর বেজায় ক্ষিপ্ত শোয়েব আখতার। করোনার আগ্রাসনের মাঝেও সবাই যেভাবে অসচেতন হয়ে ঘোরাঘুরি করছে, তাতে বেজায় চটেছেন পাকিস্তানী সাবেক পেসার।

ভাইরাসের থাবায় থমকে আছে ক্রীড়াঙ্গন। তাই বলে ক্রিকেটাররা কি করে থেমে থাকেন! আবারো তো ফিরতে হবে মাঠে! এই সময়গুলোতে তাই সতীর্থদেরকে নিজেদের ফিটনেসের প্রতি যত্নবান হবার পরামর্শ দিলেন উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। অবসরের দিনগুলোতে যেহেতু বিস্তর সময় পাওয়া যাচ্ছে, এসময়ে নিজেদের ক্যারিয়ার নিয়ে আরো মনোযোগী হবার পরামর্শ দিয়েছেন পোলার্ড।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর