বর্তমান সময়ে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। আর এই ভাইরাসে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছে আর ৩ জন মারা গেছেন । মানুষ এখন আতংকের মধ্যে বসবাস করছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পাঁচদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটির সময়ে খোলা থাকবে ব্যাংক, তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক সোমবার (২৩ মার্চ) সাধারণ ছুটি ঘোষণা পর এ সিদ্ধান্ত নিয়েছে।আজ মঙ্গলবার এ বিষয়ে সার্কুলার জারি করা হবে বলে জানা গেছে।
বার্তা বাজার / এম এস