আজ থেকে সারা দেশে সেনা মোতায়েন

আজ মঙ্গলবার (২৪ মার্চ) সারা দেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, সারা দেশে জেলা প্রশাসক এবং ম্যাজিস্ট্রেটদেরকে চাহিদা মোতাবেক সশস্ত্র বাহিনী সহায়তা করবে।

সারা দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী বেসামরিক বাহিনীকে সহায়তা করবে বলেও জানান তিনি।এর আগে তিনি আরো জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে সকল অফিস আদালত অফিস ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই সময়ে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর