কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর বড় ভাই মমতাজ উদ্দিন চৌধুরী রবিবার বিকাল ৪টায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। সোমবার (২৩ মার্চ) সকাল ৯ টায় তাকে জানাজা শেষে দাফন করা হয়।
এর ঠিক ঘন্টা পরেই ১ টার দিকে আব্দুল কাইয়ুমের মেঝো ভাই আবুল কাশেম চৌধুরীও মারা যান। আবুল কাশেমও ঢাকার একটি হাসপাত্রালে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিল।
দুই ভাইয়ের এমন বিদায়ে সমগ্র মনোহরগঞ্জ উপজেলা জুড়ে শোকের কালো ছায়া নেমে এসেছে।
স্বল্প সময়ের ব্যবধানে দুই সহোদরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বার্তাবাজার/এসজে