করোনা ভাইরাস আক্রান্ত হলে সাধারণ লক্ষণ হিসেবে এতদিন জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টের কথা বলা হলেও আরো দু’টি উপসর্গ ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। এতে আক্রান্ত ব্যক্তির ঘ্রাণশক্তি লোপ এবং খাবারের স্বাদ বুঝতে না পারার উপসর্গ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন উন্নত বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
নিউ ইয়র্ক টাইমসের একটি আর্টিকেলে কয়েকটি দেশের নাক, কান, গলা বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে, এই দু’টি উপসর্গও নতুন এই ভাইরাস সংক্রমণের লক্ষণ হতে পারে। তারা বলছেন, ঘ্রাণশক্তি লোপ পাওয়া এবং খাবারের স্বাদ বুঝতে না পারার লক্ষণ দেখা দেয়ার সাথে সাথে তাকে অন্তত সাত দিনের জন্য আলাদা করে রাখতে হবে।
চিকিৎসকরা দাবী করছেন, ঘ্রাণশক্তি হারিয়ে ফেলা করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা নেহাত কম না। দক্ষিণ কোরিয়ায় ২০০০ রোগীর ৩০ শতাংশের মধ্যেই এই উপসর্গ পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা। মৃত্যুপুরী ইতালিতেও রোগীদের মধ্যে এই ধরনের উপসর্গ পাওয়ার কথা জানিয়েছেন তারা। বিডিনিউজ।
বার্তাবাজার/এসজে