সোমবার( ২৩ মার্চ) সন্ধ্যা হতে কারফিউ তথা সান্ধ্য আইন জারি করেছে সৌদি আরব। আর এ কারফিউ চলবে আগামী ২১ দিন। নির্দেশনা না মানলে জরিমানাসহ কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া আইন অমান্য করলে প্রবাসী কর্মীদের দেশে পাঠিয়ে দেয়াও হতে পারে বলে জানা গেছে।
সান্ধ্য আইন নিয়ে এই নির্দেশনার ফলে সন্ধ্যা সাতটা হতে সকাল ছয়টা পর্যন্ত বাইরে বের হওয়া নিষিদ্ধ থাকবে। আইন কার্যকরের জন্য পুরো সৌদিতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে মর্মে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই সময়ে ঘরের বাইরে বের হলে প্রথমবারের জন্য ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। পুনরায় আইন ভঙ্গের কারণে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে, এরপরেও যদি কেউ আইন অমান্য করে বের হয় তাহলে বিশ দিনের কারাদণ্ড প্রদান করা হবে। এছাড়া আইন অমান্যের অপরাধে বিদেশী কর্মীদের ডিপোর্ট করাও হতে পারে।
কেএ/বার্তাবাজার