সিলেটে কোয়ারেন্টিনে ১৯৫৪ জন

সোমবার সন্ধ্যার পর চিরচেনা শহরের দৃশ্যপট হঠাৎ বদলে যায় সর্বত্র ছিল শুনশান নীরবতা কাউকে তেমন রাস্তাঘাটে দেখা যায়নি। নোভেল করোনা ভাইরাস এর প্রভাবে এমন চিত্র ফুটে উটে সিলেটে।

সিলেট বিভাগের চার জেলায় সোমবার পর্যন্ত ১৯৫৪ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৭০ জন, সুনামগঞ্জে ২৬৪ জন, মৌলভীবাজারে ৪৪৪ জন এবং হবিগঞ্জে ৪৭৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য বার্তাবাজার কে জানিয়ে বলেন, রবিবার পর্যন্ত এ সংখ্যা ছিল ১৬৮০। তবে আজকে নতুন করে একজনকে আইসোলেসনে রাখা হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি একজন প্রবাসী। আজ সোমবার তার শরীরে করোনা সন্দেহ দেখা দিলে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।

এ নিয়ে সিলেটে আইসোলেশনে মোট ৫ জন রয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা ভালো রয়েছে। আর আইসোলেশনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারীর মৃত্যু হয়েছে রবিবার ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর