চলমান করোনা আতংকে একের পর এক বন্ধ হচ্ছে বিশ্বের বিখ্যাত সব প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় এবার বন্ধ হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দফতর। দুবাইয়ে অবস্থিত আইসিসির সদর দফতরে কর্মরত সবাইকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঘরে বসে কাজ করতে বলা হয়েছে।
প্রানঘাতী এই ভাইরাসের আতঙ্কে মাঠের ক্রিকেট আগেই বন্ধ হয়েছে। বন্ধ হয়ে গেছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কার্যালয়ও। ঘরে বসে কাজ চলছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের।
আগামী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাহী কমিটির সদস্যদন জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন বোর্ডের সব জরুরী বিষয় ও পরিবর্তিত সূচি নিয়ে আলোচনা করা হবে।
বার্তাবাজার/এসজে