বর্তমান সময়ে বিশ্ব জুড়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করছে করোনাভাইরাস। সময়ের সাথে সাথে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই মরণঘাতী ভাইরাস। যার হাত থেকে রেহাই পায়নি ক্রীড়াঙ্গনও।
করোনাভাইরাসের কারণেই স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের অনেক খেলা ইতিমধ্যে স্থগিত হয়েছে। বন্ধ হয়েছে বেশকিছু টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজও।
ছোঁয়াছে এই ভাইরাসের কারণে আগামী অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ছয় মাস পিছিয়ে যেতে পারে। এমন আভাস দিয়েছেন অস্ট্রেলিয়ার সরকার।
আর যদি সত্যি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে সবছেয়ে বড় লাভ টা হয়ত বাংলাদেশের হবে। কেননা তার আগে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরবেন বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব আর হাসান। তার মানে টি-টুয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে মাঠে থাকবে সাকিব।
কেএ/বার্তাবাজার