মহামারি করোনা ছড়িয়েছে ১৯৫ দেশে

মহামারী করোনা ভাইরাসে থমকে গেছে পুরো পৃথিবী। বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৯৫ টি দেশে ছড়িয়েছে এ ভাইরাসটি।

মঙ্গলবার (২৪ মার্চ) এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩০৭ জন।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস জানাচ্ছে, বিশ্বে ৩ লাখ ৬৪ হাজার ৯৪৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৬৯ জন।

এই ওয়েবসাইটটি জানাচ্ছে, বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ২ লাখ ৩৯ হাজার ৭১৬ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ১১ হাজার ৮৫৬ জনের অবস্থা সঙ্কটাপন্ন আর ২ লাখ ৩৯ হাজার ৭১৬ জনের অবস্থা স্থিতিশীল।

ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। দেশটিতে ৮১ হাজার ০৯৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ২৭০ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর