মহামারি করোনা ভাইরাস পাকিস্তানে যায় সৌদি আরব থেকে হজ করে আসা এক মধ্যবয়সীর ব্যক্তির শরীর থেকে। এরপর এই ভাইরাসে এক গ্রামের ৭ হাজার মানুষের অধিক আক্রান্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, সাদাত খান (৫০) নামের ওই ব্যক্তি হজ শেষে গত ৯ মার্চ পাকিস্তানে ফিরে আসেন। ফিরেই গ্রামের মানুষের সঙ্গে দেখা করেন তিনি। এরপর তার হজ করা উপলক্ষে একটি ভোজ সভারও আয়োজন করেন। সেই অনুষ্ঠানে প্রায় দুই হাজারের বেশি মানুষ আসে। তাদের অনেকের সঙ্গে কোলাকুলি করেন।
হজ থেকে ফেরার ১০ দিন পর তার মৃত্যু হয়। গত ১৮ মার্চ মারদান শহরে করোনাভাইরাসে আক্রান্তদের জন্য নির্মিত একটি আইসোলেশন কেন্দ্রে সাদাত খানের মৃত্যু হয়। সাদাত খান পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি।
সাদাত খানের মৃত্যুর পর তার গ্রামের সব মানুষকে (প্রায় ৭ হাজার গ্রামবাসী) কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পুরো গ্রামটিকেই কোয়ারেন্টিন জোন বলে ঘোষণা করেছেন পাকিস্তান সরকার। পাকিস্তানে এখন পর্যন্ত ৮৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ জন।
বার্তাবাজার/এমকে