ভারত থেকে আসা শিশুসহ চার রোহিঙ্গা কোয়ারেন্টাইনে

কক্সবাজারের টেকনাফ অবৈধভাবে ভারত থেকে আসা দুই শিশুসহ চারজনের এক রোহিঙ্গা পরিবারকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। তারা এখন টেকনাফের হ্নীলা ইউনিয়নের হ্লেদা জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) হাসপাতালে রয়েছে।

জানা গেছে, সোমবার (২৩ মার্চ) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিবারটিকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়।

রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি আব্দুল হান্নান বলেন, গত রোববার রাতে ভারতের হায়দারাবাদ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে পরিবারটি। দুপুরেই তাদের ইউএনএইচসিআর ও আইওএমের কাছে হস্তান্তর করা হয়েছে।

হ্লেদা রোহিঙ্গা শিবিরের বাসিন্দাদের বরাতে জানাযায়, ২৩মার্চ ভোর ৫টায় খুলনা হয়ে সড়কপথে রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর ‘ই’ ব্লকে একটি বাসায় আসে ছাদেকের পরিবারটি। বেলা ১২টার দিকে তাদের আসার খবর জানাজানি হলে পরিবারটিকে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে নিয়ে আসা হয়। এরপর ৪ রোহিঙ্গাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর