বিশ্বজুড়ে এক আতংকের নাম এখন করোনা ভাইরাস। প্রতি মিনিটেই প্রাণ কেড়ে নিচ্ছে এই ভাইরাসটি। বাংলাদেশেও এর প্রভাব বেশ শক্তিশালীভাবেই লক্ষ্য করা যাচ্ছে।
দেশের মানুষকে বিভিন্নভাবে ভাল থাকার পরামর্শ দিচ্ছেন সেলিব্রেটিরা। এবার দেশের মানুষের উদ্দেশ্যে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে গুরুত্বপূর্ন এক স্ট্যাটাসের মাধ্যমে ঘরে বসে সময় কাটানোর সহজ ১০টি উপায় জানালেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আল আজহারি।
করোনা প্রতিরোধে আজহারির দেয়া ১০ টা পরামর্শ নিম্নে উল্লেখ করা হলো-
১- সময়কে ভালো কাজে বিনিয়োগ করুন।
২- পারিবারিক একাত্মতা বাড়ান।
৩- স্ত্রী ও ছেলেমেয়েদেরকে একান্ত সময় দিন।
৪- ঘরের কাজে স্ত্রীকে সহায়তা করুন।
৫- ঘরের সবাই মিলে একসাথে জামাতে সালাত আদায় করুন।
৬- সবাই মিলে কুরআনের কিছু সূরা মুখস্ত করুন।
৭- কমপক্ষে একটি ভালো নতুন বই পড়ুন।
৮- কিছু সময় ঘরে বসে যোগ ব্যায়াম করুন।
৯- ফোনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের খোঁজ খবর নিন।
১০- বেশী বেশী তাওবা ইস্তিগফার পড়ুন।
বার্তাবাজার/এসজে