করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও ৬০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৮ জনের। নতুন করে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৯০ জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৯২৮ জন।
তবে গত রোববারের চেয়ে আজ সোমবার অঞ্চলটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কমেছে। রোববার সেখানে কোভিড-১৯ রোগে ৩৬১ জনের মৃত্যু এবং ১ হাজার ৬৯১ জন আক্রান্ত হয়েছিলেন। রোববার ইতালিজুড়ে করোনায় ৬৫১ জন প্রাণ হারান। তার অর্ধেকের বেশি ছিল সেখানে।
চীনে ভাইরাসটির উৎপত্তি হলেও ইউরোপকে করোনা প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরমধ্যে ইতালি সবচেয়ে বেশি বিপর্যস্ত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ হাজার ৪৭৬ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮। চীনের চেয়ে ইতালিতে প্রায় দ্বিগুণ মানুষের মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/এমকে