চিকিৎসার নামে রোগীর জিহ্বা কেটে ফেলে দেয়ার অভিযোগ

মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেয়ার নাম করে সুজন প্রধান নামের এক রোগীর জিহ্বা কেটে দেয়ার অভিযোগ উঠেছে। আশুলিয়ার শ্রীপুর এলাকায় নিউ স্বপ্ন মাদক নিরাময় কেন্দ্রে সোমবার (২৩ মার্চ) বিকালে এই ঘটনা ঘটে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসলেও আটক করেনি কাউকে।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ২ তারিখে পরিবারের মাধ্যমে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি হয় সুজন। আজ বিকালে নিরমাওয় কেন্দ্রের মালিক রাজীব ও জুবায়ের ফোন করে আহত সুজনের বোনকে জানায়, তার ভাই আত্মহত্যা করার চেষ্টা করছিল।

পরে সেতু ও তার পরিবারের সদস্যরা মাদক নিরাময় কেন্দ্রে গিয়ে দেখেন চিকিৎসার নামে সুজনের জিহ্বা কেটে ফেলে দেয়া হয়েছে। গুরুতর আহত সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার।

এ দিকে ঘটনার পর থেকে নিরাময় কেন্দ্রের সবাই পলাতক রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর