করোনাভাইরাস : টোলারবাগ এলাকায় জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম

করোনাভাইরাস ছড়ানো রোধে রাজধানীর মিরপুরের টোলারবাগ এলাকার রাস্তাঘাট ও কয়েকটি ভবনে জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে সিটি কর্পোরেশন। বিকেলে হাতিরঝিলে নৌ পুলিশের উদ্যোগে সড়কে থাকা বেশ কিছু গাড়িতে স্প্রে করে জীবাণুমুক্ত করা হয়েছে।

সোমবার( ২৩ মার্চ) সকাল থেকে উত্তর টোলারবাগ এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে বাসা থেকে বের না হওয়ার আহবান জানান স্থানীয় প্রশাসন। শনিবার এ এলাকায় করোনায় একজন মারা যাওয়া সন্দেহে এ বাড়তি সচেতনতা নেওয়া হয়েছে।

মাইকিংয়ের পাশাপাশি সিটি কর্পোরেশনের দুটি গাড়ি এসে এদিন টোলারবাগ এলাকার মসজিদ, বেশ কয়েকটি ভবন ও আশপাশের রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা চালায়। এসময় জীবাণুনাশক স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি দিয়ে ঐ এলাকা জীবাণুমুক্ত করা হয়। এলাকাবাসী বলছেন, শনিবার মারা যাওয়া ব্যক্তি ও পরের দিন আক্রান্ত হওয়া দুজনের মাধ্যমে যাতে সংক্রমণ না ছড়াতে পারে সেজন্য তারা সচেতন রয়েছেন। এলাকাবাসীরা বলেন, এখানে স্যাভনল, ব্লিচিং পানির সঙ্গে মিশিয়ে আক্রান্ত বাড়িরগুলোতে দেয়া হচ্ছে।

এদিকে সোমবার বিকেলে নৌ পুলিশের পক্ষ থেকে হাতিরঝিল এলাকার সড়কে বিভিন্ন গাড়িকে স্বেচ্ছায় জীবাণুমুক্ত করতে দেখা যায়। নৌ পুলিশের ডিআইজি জানান, করোনা থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।

করোনা সংক্রমণ রোধে দেশবাসীকে বাসা থেকে বের না হওয়ারও পরামর্শ দেন তারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর