দেশে ৫ লাখ মানুষ মারা যেতে পারে শুধু সরকারের সঠিক পদক্ষেপের অভাবে

নভেল করোনা সংক্রমন কমাতে বা প্রতিরোধ করতে বাংলাদেশ সরকার যদি সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে প্রাণ যাবে প্রায় ৫ লাখ মানুষের। এমনটাই দাবী করা হচ্ছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজিস্ট ও জনস্বাস্থ্য শিক্ষাবিদদের একটি প্রতিবেদনে। অতি সম্প্রতি বাংলাদেশের নীতি নির্ধারকরাও এমন প্রতিবেদন শেয়ার করেছেন।

নেত্র নিউজের মাধ্যমে প্রাপ্ত ঐ প্রতিবেদনের অনুসারে বলা হয়, “করোনাভাইরাস মহামারি শেষের দিকটায় (আনুমানিক ২৮ মে), মোট ৮,৯১,২০,১৬১ জন ব্যক্তির লক্ষণজনিত সংক্রমণ হতে পারে।
হাসপাতালে ভর্তি করা হতে পারে ৩০,৩৭,৩৯৩ জন ব্যক্তিকে।
নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) গুরুতর যত্নের প্রয়োজন হতে পারে ৬,৯৬,৫৯৫ ব্যক্তিকে ।
মারা যেতে পারে ৫,০৭,৪৪২ জন।(সুত্র-বাংলাদশটুডে)

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর