মহামারী করোনাভাইরাসে সারাদেশেই বিরাজ করছে ভয়ের রাজত্ব। এমন ভীতিকর অবস্থায় রাজধানীর অভিজাত এলাকা গুলশানের নিকেতনে বহিরাগত মানুষের চলাচল নিয়ন্ত্রনে আনা হয়েছে। নিকেতন সোসাইটির ঘোষণা অনু্যায়ী ওই এলাকার বাসাবাড়িতে কাজ করা অস্থায়ী কাজের লোক ও গাড়ির ড্রাইভারদের চলাচল নিষেধ করা হয়েছে।
সোসাইটির জেনারেল সেক্রেটারি এ কে এম সহিউজ্জামান হারিছ জানান, সোমবার (২৩ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বহিরাগতদের চলাফেরা নিয়ন্ত্রন করা গেলে করোনাভাইরাস অনেকটাই রোধ করা সম্ভব। সোসাইটির সবার নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে