কর্মরত সব ডাক্তারকে নিরাপত্তা পোষাক (পিপিই) দেয়ার দাবীতে গতকার (২২ মার্চ) থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো ইন্টার্ন ডাক্তার কাজ করছেন না। সোমবার (২৩ মার্চ) সাংবাদিকেরা খবর সংগ্রহ করতে গিয়ে এই তথ্য জানতে পারে।
অপরদিকে, সব চিকিৎসকের পিপিই দরকার নেই বলে দাবী করছে বিএমএ নেতা ডা. মেহেদী নেওয়াজ। তিনি বলছেন,শুধুমাত্র যারা সন্দেহভাজন করোনা রোগীর কাছে যাবেন তাদেরই সুরক্ষা সরঞ্জাম দরকার।
খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ আরও বলেন, তারা যখন দাবি তুলেছে যে, তাদের পারসোনাল প্রটেকশন ইকুপমেন্ট পুরোপুরি দিতে হবে। তখন আমি বলেছিলাম, যে সমস্ত রোগী সন্দেহভাজন তাদের সংস্পর্শে যারা যাবে তারাই পারসোনাল প্রটেকশন ইকুপমেন্ট ব্যবহার করতে পারবে।
আর যারা শুধুমাত্র ভিজিট করতে যাবে তাদেরকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পড়লেই চলবে। এ বিষয়ে একটা নীতিমালাও আছে।
বার্তাবাজার/এসজে