মাত্র ২ দিনের মাঝে একটি বাজারের ৮টি কুকুরের রহস্যজনক মৃত্যুতে আতঙ্ক সৃষ্টি হয়েছে সমগ্র এলাকাজুড়ে। বরগুনা জেলার আমতলীর চাওড়া ইউনিয়নের একটি বাজারে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত শনি ও রবিবার (২২ মার্চ) এই ২ দিনে মারা গেছে ৮ কুকুর।
জানা যায়, গত দু’দিনে বাজারের ৮টি কুকুর কিভাবে মারা গেল তা এখনো নিশ্চিত নয়। তবে তাদের মৃত্যুর প্রাথমিক আলামত প্রায় এক রকম। মৃত কুকুরগুলো্র নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা।
কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা পড়ে মাটিতে লুটিয়ে মারা গেছে। গত দুদিনে ৮টি কুকুর মারা গেছে। মৃত কুকুরগুলো মাটিচাপা দিয়ে রাখা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে কুকুরের মৃত্যুর কারণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, উপজেলার তালুকদার বাজারে ৮টি কুকুর দীর্ঘদিন ধরে বাস করে আসছে। ওই কুকুরগুলো বাজার পাহারা দিত। বাজারের মানুষের দেয়া খাবার খেয়ে বেঁচে ছিল ওই কুকুরগুলো। গত শনিবার ও রোববার দুদিনে ওই ৮টি কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা ঝরে মারা যায়।
বার্তাবাজার/এসজে