হিন্দু-মুসলিমের ধর্মীয় বিভেদ ভুলে করোনারভাইরাসের বিরুদ্ধে একসাথে মিলে লড়াই করার ডাক দিয়েছেন শোয়েব আখতার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্যোগ মোকাবেলার বার্তা দিয়েছেন এই পাকিস্তান গতিদানব।
নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ভয়াবহ এই সঙ্কটের দিনে সবাইকে এক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘পৃথিবী এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই এখন গৃহবন্দি। এই সময়ে সবারই দূরত্ব বজায় রাথা উচিত, তবে মানবিক হতে ভুলবেন না। মানবিক হয়ে এখন হিন্দু-মুসলিম ধর্মের বিভেদ ভুলে বিপদের সময় সবাই সবাইকে সাহায্য করুন। উপমহাদেশের আর পাঁচটা দেশের মতো করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে পাকিস্তান।’
বিশ্বসংকট হিসাবে করোনাকে উল্লেখ করে তিনি বলেন,‘সেই কারণেই আমাদের করোনার বিরুদ্ধে সবরকম শক্তি দিয়ে লড়াই চালাতে হবে। লকডাউন ভাইরাস আটকানোর অন্যতম সেরা উপায়। তাই বাড়ি থেকে না বের হওয়াই এখন সবচেয়ে বেশি নিরাপদ।’
বার্তাবাজার/এসজে