কালিহাতীতে করোনা ঝুকি এড়াতে প্রবাসীদের বাড়ীতে লাল পতাকা

সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বল্লা এলাকায় করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ও স্থানীয়দের সচেতন করতে টাঙ্গাইলের কালিহাতীতে বিদেশ ফেরত ৪৫৩ জন প্রবাসীদের বাড়ীর সামনে লাল পতাকা টানিয়ে ও স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে।

সিঙ্গাপুর প্রবাসী আমিনুল ইসলাম ও মফিজুলের বাড়ীতে লাল পতাকা ও স্টিকার লাগিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা, সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন ও বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকির আলী প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা বলেন, এ উপজেলায় গত ১৫ দিনে বিদেশ থেকে ৪৫৩ জন প্রবাসী এসেছে। আমরা প্রত্যেকের বাড়ীতে একটি করে লাল পতাকা এবং একটি স্টিকার লাগিয়ে দিয়েছি।

সেখানে সেই ব্যক্তির নাম-ঠিকানা এবং কবে বাংলাদেশে এসেছেন ও হোম কোয়ারেন্টাইনের মেয়াদ কবে শেষ হবে সে তথ্য আছে এবং সাথে আমাদের প্রশাসনের নাম্বার দেওয়া আছে। প্রবাসী যারা বাংলাদেশে এসেছেন তাদের পরিবারকে আমরা সহজভাবে নি”িছ না।

ওই পরিবারের সকল সদস্য যেন খুব জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে না যায়।নিত্য প্রয়োজনীয় শুধু কিছু বাজার এখানে আছে জরুরি প্রয়োজনের জন্য। এছাড়াও স্কুল- কলেজ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে। সকল ধরনের জনসমাবেশ, জনসভা, ধর্মীয় সভা এগুলো নিষেধ করা হয়েছে। আমরা আশা করছি আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে এই সংক্রমণ রোধে ইনশাল্লাহ্ সফল হবো।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর