মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রবিন উপজেলার ধামঘর ইউনিয়নের নহল পূর্বপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে রবিন তাঁর নিজ বসতঘরে পাশের রুমে বিদুৎ-সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। একমাত্র ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তার মা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।

পরে বেলা ১১:১০ মিনিটের সময় স্থানীয়রা রবিনকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর