আলফাডাঙ্গায় মসজিদে নামাজ পড়া ও মন্দিরে পূজা অর্চণা বন্ধের নির্দেশ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় মসজিদে জামায়াতে নামাজ না পড়া এবং মন্দিরে জনসমাবেশ ধর্মীয় উৎসব বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে জানা যায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে সংক্রমণ হয়ে ঢাকার মিরপুরে দুইজন ব্যক্তি মারা গিয়েছেন এবং আরও জানা যায় যে তারা দুই জন একই মসজিদে নামাজ আদায় করতেন। এই পরিপ্রেক্ষিত ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ মুসল্লীগণকে নিজ বাড়িতে নামাজ পড়তে উৎসাহিত করছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই উপজেলায় সকল মসজিদে প্রতি ওয়াক্তে আজানের পর মসজিদের মাইকে ‘সন্মানিত মুসল্লীগণ (…….) ওয়াক্তের আজান হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে আপনারা সবাই নিজ বাড়িতে নামাজ আদায় করে নিন’ ঘোষণাটি প্রচারের নির্দেশনা প্রদান ও নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়।

একইসঙ্গে, সকল মন্দির/উপাসনালয়ে জনসমাবেশ হয় এরূপ কোন ধর্মীয় অনুষ্ঠান/পূজা অর্চণা আয়োজন না করার জন্য অনুরোধ করা হয়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর