করনা আক্রান্ত হয়ে এই প্রথম পশ্চিমবঙ্গে একজন মারা গেলেন। আর গোটা ভারতের মৃত্যু বেড়ে দাঁড়াল ৮ জনে। কলকাতার অদূরে দমদমের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। ৫৫ বছর বয়সের এই ব্যক্তি বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস ছিল না। তবে তিনি বেশ কয়েকটি শপিং মল এবং স্টেশনে ঘুরে বেরিয়েছিলেন গত কয়েকদিন। এদিকে পশ্চিমবঙ্গে নতুন করে আর করোনা আক্রান্তের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে সোমবার বিকেল চারটা থেকে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে জরুরি বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রাজ্যের সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
এদিকে স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে শুরু হবে কলকাতাসহ পশ্চিমবাংলার সব পৌর এলাকায় লকডাউন।
বার্তাবাজার/এমকে