করোনা প্রভাবে দুর্যোগকালীন সময়ে মানুষজনের মাসিক বাড়িভাড়াসহ বিদ্যুৎ, গ্যাস, পানির বিল মওকুফের দাবি জানিয়েছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন।
সোমবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন আয়োজন করে তারা এ দাবী জানায়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবে দুর্গত মানুষের একইটুভালভাবে বেঁচে থাকার জন্য সরকারের ভর্তুকি সাপেক্ষে ভাড়াটিয়াদের দুর্যোগকালীন মাসের ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পানির বিল মওকুফ করে দুর্যোগকালীন ভাতার ব্যবস্থা করতে হবে।
সরকারের কাছে আবেদন জানিয়ে বক্তারা আরও বলেন বলেন, করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে ঢাকার দোকান, মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এসব বন্ধ হওয়ার ফলে মানুষের আয়ের উৎস কমে যাবে। তাদের মাসিক বিভিন্ন খরচ চালানোর সামর্থ্য থাকবে না। এর ব্যবস্থা সরকারকেই করা উচিত।
বাড়ির মালিকদের উদ্দেশ্য বক্তারা আরো বলেন, দেশের এই দুর্যোগকালীন সময় সবাইকে সবার পাশে দাড়াতে হবে। তাই বাড়ির মালিকরা যেন দুর্যোগকালীন সময় বাড়ি ভাড়া মওকুফ করে দেয়।
বার্তাবাজার/এসজে