করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ৬৫টি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন মার্কেট ফেডারেশন। ২৪ মার্চ রাত ৮টা থেকে ৩১ মার্চ পর্যন্ত এই মার্কেটগুলো বন্ধ থাকবে। ফেডারেশনের অন্তর্ভুক্ত ১৩টি কাঁচাবাজার খোলা থাকবে।
বঙ্গবাজার কমপ্লেক্সে সোমবার(২৩ মার্চ) দুপুরে সংগঠনটির এক জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেয় হয়।
জানা যায়, এই ফেডারেশনের অধীনে সিটি করপোরেশনের মোট ৭৮টি মার্কেট রয়েছে। এর মধ্যে কাঁচাবাজার ১৩টি। এসব মার্কেটে আছে প্রায় লক্ষাধিক মালিক এবং কর্মচারী একইসাথে মার্কেটগুলোতে দিনে ১৫ থেকে ২০ লাখ ক্রেতা কেনাকাটা করেন। সম্প্রতি তাদের সবার মধ্যে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক কাজ করছে। তাই দোকান মালিক, শ্রমিক এবং ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে নিউমার্কেটসহ ৬৫টি মার্কেট বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বন্ধের সময় মার্কেটের নিরাপত্তাকর্মীরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
বার্তাবাজার/এসজে