ভারত থেকে আসা ৪ রোহিঙ্গা গেল হোম কোয়ারেন্টাইনে

ভারত থেকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয় নেওয়া ৪ জনের রোহিঙ্গা পরিবারকে হোম কোয়ারেটাইনে নিয়েছে আইওএম।

সোমবার (২৩মার্চ) বিকাল ৩ টার দিকে টেকনাফের লেদা এলএমএস ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের ৪ বাসিন্দাকে হোম কোয়ারেটাইনে নেওয়া হয়।

ক্যাম্পের রোহিঙ্গারা জানায়, গত ২২ মার্চ (রবিবার) রাত ৮টারদিকে ভারত থেকে পালিয়ে এসে লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। সকালে বিষয়টি রোহিঙ্গা নেতাদের কানে গেলে তারা আইন শৃঙ্খলা বাহিনিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। তারা এসে ৪ রোহিঙ্গাকে হোম কোয়ারেন্টাইনে পাঠায়।

রোহিঙ্গা পরিবারের এই চার সদস্য আইএমও হাসপাতালের মাধ্যমে হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম সাইফ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর