প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস মোকাবেলা করতে ডাক্তারসহ ৫০০ সদস্য নিয়ে একটি কমিটি গটন করা হয়েছে বলে জানিয়েছেন আ’লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের জানান, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতৃত্বে ৫০০ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, ডাক্তারদের এই কমিটি স্বাস্থ্য বিভাগের সাথে বা যাদের সাথে দরকার যোগাযোগ রেখে তাদের দায়িত্ব পালন করবেন। তারা আমাদের স্বাস্থ্য উপকমিটির সঙ্গে সহযোগিতা করে দায়িত্ব পালন করে যাবে।
বার্তাবাজার/এসজে