সিরাজগঞ্জে ৩৪৩ প্রবাসী হোম কোয়ারেন্টিনে

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় বিদেশ থেকে আসা আরও ১৪৩ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বা¯’্য বিভাগ। এ নিয়ে জেলার নয়টি উপজেলায় হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীর সংখ্যা দাঁড়ালো ৩৪৩ জনে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ২৪ ঘণ্টায় আরও ১৪৩ জনসহ মোট ৩৪৩ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে সদরে ৩১, বেলকুচিতে ৩৪, উল্লাপাড়ায় ৫৬, শাহজাদপুরে ১১৭, রায়গঞ্জে ৩৫, কাজিপুরে ২৩, তাড়াশে ৫, কামারখন্দে ২৪ ও চৌহালীতে ১৮ জন।

এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম জানান, হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নিয়মিত খোঁজ-খবর রাখছে স্বাস্থ্য বিভাগ। ১৪ দিন পর্যন্ত কোনো লক্ষণ ছাড়াই এদের কোয়ারেন্টিনে থাকতে হবে।

কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে করোনার ঝুঁকি এড়াতে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে মোট ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে। তবে উল্লেখ্য যে, মার্চ মাসের ১ তারিখ থেকে ১৫ পর্যন্ত সিরাজগঞ্জে বিদেশ ফেরত ১৫৯৬ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর