মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে মুসলিমদের মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২৩ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই আহ্বান জানান। মসজিদের পরিবর্তে নিজ নিজ ঘরে নামাজ পড়ার অনুরোধ জানানো হয় এই ব্রিফিংয়ে।
এদিকে আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে সেনা মোতায়েন করা হবে বলেও জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সেনাবাহিনী সারাদেশে মাঠ প্রশাসনকে সহযোগিতা করবে।
বার্তাবাজার/এমকে