মুন্সীগঞ্জে নতুন ৭০ জন সহ হোম কোয়ারেন্টাইনে আছেন ৪১৪ জন

মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় ২৪ ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছে ৭০ জন। নতুন ৭০ জন নিয়ে এ পর্যন্ত ৪১৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (২৩ মার্চ) বিকাল ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন আবুল কালাম আজাদ।

নতুন করে হোম কোয়ারেন্টাইনে যুক্ত আছেন সদরে ০৮ জন, গজারিয়াতে ১১ জন, টংগীবাড়িতে ২৩, সিরাজদিখানে ১০ জন, শ্রীনগরে ১১, লৌহজং উপজেলায় ০৬ জন নতুন সংযুক্ত হয়েছেন। এছাড়াও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ০১ জন আইসলোওশনে রয়েছেন।

এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৫৯ জন, গজারিয়াতে ৪০ জন, টংগিবাড়ীতে ১৩১ জন, সিরাজদিখানে ১০৭ জন, শ্রীনগরে ৪১ জন ও লৌহজং উপজেলায় ৩৫ জন সর্বমোট ৪১৪ জন। এ পর্যন্ত সর্বমোট ৮৩ জন ছাড়পত্র নিয়ে হোম কোয়ারেন্টাইন সমাপ্ত করেছেন।

মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগ থেকে শুধু বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। গতকাল রবিবার পর্যন্ত এর সংখ্যা ছিল ৩৭৮ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর