চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা করতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত হাসপাতাল ও পুলিশ সেবা বাদে দেশের সকল সরকারি অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে।
সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে সোমবার (২৩ মার্চ) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ঘোষণা দেন।
ব্রিফিংয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিওয়ে সেই মোতাবেক নির্দেশনা প্রদান করছেন। প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি সার্বক্ষণিক খোলা রয়েছে।
২৬ মার্চ উপলক্ষ্যে সরকারি ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল মোট ৫ দিন যুক্ত করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সরকারি সাধারণ ছুটিও যুক্ত হবে। অর্থাৎ আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল মোট ১০ দিন ছুটি থাকবে।
বার্তাবাজার/এসজে