পিপিই নেয়ার অতোটা দরকার এখনও হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

করোনা প্রতিরোধী পোষাক বা পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সঙ্কটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ‘এখনো পিপিই অতটা দরকার নেই।’

সোমবার (২৩ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে েক প্রেস ব্রিফিংয়ে ডাক্তারদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) নেই এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চীনে যখন করোনাভাইরাস ধরা পড়েছিল, তখন তাদের কাছেও পিপিই ছিল না। এখনো আমাদের পিপিই অতটা দরকার নেই।’

স্বাস্থ্যমন্ত্রী ঞ্জানান, ‘তিন মাস আগে থেকেই আমরা ল্যাব তৈরির পরিকল্পনা নিয়ে রেখেছিলাম,আমাদের আগে থেকেই প্রস্তুতি ছিল বলেই ২০ হাজার মানুষকে কোয়ারেন্টিন করেছি।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর