করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এ নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। সব মিলিয়ে পরীক্ষার পর ৩৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পেয়েছে আইইডিসিআর।
সোমবার (২৩ মার্চ) বিকেলে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬ জনের। সর্বমোট ৬২০ জনের। করোনা নিশ্চিত এবং সন্দেহজনকভাবে আইসোলেশনে রাখা হয়েছে ৫১ জনকে। এছাড়া বিভিন্ন জায়গায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আরো ৪৬ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস