৪ তারিখ পর্যন্ত বন্ধ হতে পারে সরকারি অফিস

সরকারের অফিস-আদালত বন্ধ হয়ে যাচ্ছে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। এ সময় হাসপাতাল ও পুলিশ ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে।

আজ সোমবার (২৩ মার্চ) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব প্রেস ব্রিফিং করে এই বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন।

এই তথ্য নিশ্চিত করেছেন সরকারের দুজন মন্ত্রী। তবে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

সূত্রটি জানায়, স্থানীয় পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এটা লকডাউন না, শুধু মানুষের কাজ থাকবে না। বাসা না বের হয়ে ঘরে থাকার অনুরোধ জানানো হবে।

তবে যানবাহন চলাচল ঘোষণা দিয়ে বন্ধ করা হবে না। মানুষ বের না হলে এমনিতেই যানবাহন ও নৌযান চলাচল কমে যাবে। আর রেল চলাচল কমিয়ে আনতে কাজ করছে রেল কর্তৃপক্ষ।

এই বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বিস্তারিত না জানিয়ে শুধু জানান, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব ও তথ্যসচিব আজ একটা সংবাদ সম্মেলন করার কথা। সেখানে একটা ঘোষণা আসবে। সূত্র-প্রথম আলো

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর