কলাকাতা লকডাউন : বেনাপোল স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কলকাতাকে লকডাউন ঘোষনার কারনে ২৩শে মার্চ থেকে ২৭শে মার্চ পর্যন্ত ভারতের প্রেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে বেনাপোল স্থলবন্দরে কাজকর্ম ও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ভারতের প্রেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান,করোনা সংক্রমণ রুখে দিতে ভারত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার(২৩শে মার্চ-২৭শে মার্চ)পর্যন্ত আমদানি-রফতানি বন্ধের ঘোষনা দেন।এ কারণেই আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাশিদুল হক জানান,ভারতীয় পেট্রোপোল ক্লিয়ারিং স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি চিঠির মাধ্যমে জানান,সোমবার২৩শে মার্চ সকাল থেকেই আমদানি-রপ্তানি ২৭শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।এ কারণে সকাল থেকে কোন আমদানি পণ্যবাহী ট্রাক বাংলাদেশ ও কোন রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করেনি।তবে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে লোডিং আনলোডিং স্বাভাবিক আছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর