অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ করে বললেন, কয়েক বিলিয়ন ডলার ব্যয় করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। ‘বার্ষিক ৪ লাখ ডলারের বেতন আমার। কিন্তু একটি পেনিও নিচ্ছি না। আমার এই যে ত্যাগ, তার জন্যে আজ পর্যন্ত কেউই আমাকে ধন্যবাদ জানায়নি।’ তিনি বলেন, তাই বলে আমি থেমে থাকিনি, হতাশও হইনি। এমন একটি যুদ্ধে জয়ী হতে পুরো টিম নিয়ে আমি মাঠে রয়েছি। এতে জয়ী হতেই হবে।
২২ মার্চ রবিবার বিকালে হোয়াইট হাউজে করোনা পরিস্থিতির ওপর প্রতিদিনের প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এমন আক্ষেপ করলেন।
করোনাভাইরাসের আক্রমণকে ভয়ঙ্কর হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, এখন ইরান, নর্থ কোরিয়ার মত দেশকেও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, করোনাভাইরাস প্রতিরোধে। আমি সকলের সাথেই যোগাযোগ রাখছি। কারণ, এটি হচ্ছে নিতান্তই মানবিক একটি সমস্যা
বার্তা বাজার / এম এস