আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

মাদারীপুরের সদর উপজেলার পেয়ারপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ৫ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এ সময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) সকালে সদর উপজেলার পেয়ারপুরে এ সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে ৫ পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে পুলিশ। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু তালুকদার ও বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমানের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর