৬ মাস বিনামূল্যে চাল পাবেন ৮ কোটি মানুষ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় করোনা পরিস্থিতিতে বিশেষ কতগুলো পদক্ষেপ নিয়েছেন। করোনা নিয়ে প্রতিনিয়ত মিডিয়ার মুখোমুখি। এরমধ্য যা সবাইকে চমকে দিল, সেটা হল, ২ টাকা দরে যাঁরা চাল পেতেন, তাঁদের এবার থেকে বিনামূল্যে দেয়া হবে। এটা শুধু দরিদ্রদের জন্য নয়। প্রায় আট কোটি মানুষ এই দরে চাল নিতে পারবেন আগামী ৬ মাস। শুক্রবার নবান্নে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা।

যারা এখন জরুরি পরিষেবায় যুক্ত থেকে যে সকল কর্মী নিরন্তর কাজ করছেন, তাঁদের পুজোর পর বিশেষ ছুটি দেবেন বলে জানিয়েছেন। বেসরকারি কর্মীদের হাজিরা ৫০ শতাংশ করার সূত্রটাই তার মাথা থেকেই এসেছে। মিডিয়া রিপোর্ট বলেছে, পশ্চিমবঙ্গের ৭ কোটি ৮৫ লক্ষ মানুষের যে কেউ ২ টাকা করে চাল বিনামূল্যে পাবেন আগামী ৬ মাস পর্যন্ত।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর