চুয়াডাঙ্গা দর্শনায় কেরু এ্যান্ড কোং বাংলাদেশ জীবাণুমুক্ত কেরু’জ হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে।
আজ সোমবার সকাল থেকে কেরু,জ ফার্মাসিউটিক্যালে এর উৎপাদন কার্যক্রমের উদ্বোধন ও প্রডাক্ট লঞ্চিং করেন কেরু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আলী আনছারী। এ সময় তিনি বলেন দেশের ক্রান্তিকালে জনগণের স্বার্থে সীমিত লাভে এবং বাজার ছাড়া কম মূল্যে বাজারজাত শুরু করেছি।
তিনি আরো বলেন, বাজারে ৫০ এম এল মূল্য ৮০ টাকা আর কেরুর উৎপাদিত অতি উন্নতমানের যার ১শ এমন এল এর খুচরা মূল্য ধরা হয়েছে মাত্র ৬০ টাকা। কর্তৃপক্ষ প্রতিদিন ১০ হাজার পিচ উৎপাদন করবেন।
তবে প্রথমদিন ৩ হাজার পিচ উৎপাদন করেছে এবং আরো উৎপাদন ইউনিট বাড়ানো হচ্ছে।
উদ্ধাবধনের সময় উপস্থিত ছিলেন, প্রধান রসায়নবিদ হামিদুল ইসলাম, ভারপ্রাপ্ত মহা ব্যবস্থাপক, চাহাবুদ্দীন আহম্মেদ প্রসানসহ কেরু’জ সকল কর্মকর্তাগণ।
বার্তা বাজার / ডাব্লিও.এস