সোমবার বেলা ১০টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (৬০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক। তার একটি পা ভেঙে গেছে ও কানে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি শাহ দারা খান গণমাধ্যমকে জানান, বানি আমিন বিশ্বাস (৬০) মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পাশে একটি আলমসাধুর সাথে ধাক্কায় আহত হন।
বার্তা বাজার / এম এস