বর্তমান সময়ে করোনা খুব ভয়াবহ রুপ ধারণ করেছে । বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ জন আর মারা গেছেন ৩ জন ।বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে মানববন্ধন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। সোমবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তারা এ মানববন্ধন করেন।
খালেদা জিয়া মুক্তি আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বার্তা বাজার / এম এস