করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রণ নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। করোনা সংক্রমণ থেকে সুরক্ষার জন্য সংক্রমিত ব্যক্তি থেকে দূরে থাকাই সবচেয়ে নিরাপদ উপায়। কিন্তু এ নিয়ে ঘটছে অনেক অবাক করা ঘটনা। এমন ঘটনা ঘটিয়েছে এক ভারতীয় পাইলট। শুক্রবার ওই বিমানটিতে এমন এক যাত্রী ছিলেন, যার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে- এ কথা জানার পরই ঘাবড়ে যান পাইলট।
বিমানটি অবতরণের পর তার সাধারণ দরজা দিয়ে না বেরিয়ে পাইলট-ইন-কমান্ড বেছে নিলেন ককপিটের সেকেন্ড এক্সিট অর্থাৎ দ্বিতীয় দরজা দিয়ে রীতিমতো বাইরে ঝাঁপ দেন।
এ বিষয়ে এয়ার এশিয়া ভারতের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, করোনা ভাইরাসের লক্ষণযুক্ত ওই যাত্রী বিমানের একেবারে প্রথম সারিতেই বসেছিলেন, আর তাকে নিয়েই আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা বিমানে।
বার্তা বাজার / এম এস