বেনাপোলে পরিত্যক্ত গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

যশোরের বেনাপোল বাহাদুরপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ কেজি গাঁজা ও ১০০বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।সোমবার(২৩শে মার্চ)ভোর ৪টার দিকে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে এ মাদকের চালান টি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কোন মাদক ব্যবসায়ী কে আটক করতে পারেনি পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান “বার্তা বাজার”কে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার(এসআই)শফি আহমেদ রিয়েল ও (এএসআই)শাহিন ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এর পাশে মাঠের মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৮কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর