এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময় : মাশরাফি

করোনা ভাইরাস নিয়ে সবাই এখন খুব চিন্তাই আছে কি হবে দেশের মানুষের । আর বিশেষ করে যারা গরীব তাদের কি হবে । বাংলাদেশ দলের সফল অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।

বাংলাদেশেও এই করোনাভাইরাসের প্রভাব পড়েছে। ইতিমধ্যে ২৭ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে, দুজনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে মারাত্মক আকার ধারণ করেছে করোনাভাইরাস। ছোঁয়াছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ইতিমধ্যে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ।

ছোঁয়াচে এই করোনাভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। করোনা আতঙ্কে সেমিফাইনাল ও ফাইনালের আগেই বন্ধ হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আইপিএলসহ বিভিন্ন দেশের অনেক টুর্নামেন্ট স্থগিত হয়েছে। করোনা আতঙ্কে স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর