আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলাকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে এ যুদ্ধে জয়ী হতে যার যার মতো নিজেকে রক্ষায় এগিয়ে আসাতে হবে।
সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সেতুমন্ত্রী।
সরকারের প্রতি আস্থা রেখে বৈশ্বিক যুদ্ধকালীন এ পরিস্থিতিতে বিরোধী দলকে রাজনীতি না করে এগিয়ে আসতে বলেন ওবায়দুল কাদের।
সেই সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বানও জানান সেতুমন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। মজুতকারীদের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিতে হবে। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।
বার্তা বাজার / ডাব্লিও.এস