করোনাভাইরাস : খাস কামরায় মামলার আদেশের সিদ্ধান্ত হাইকোর্টের

সোমবার (২৩ মার্চ) সকালে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ উন্মুক্ত কোর্টে শুনানি না করে খাস কামরায় বসে মামলার আদেশ দেয়ার সিদ্ধান্ত সিদ্ধান্তের কথা জানান । এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি এম আমিন উদ্দিন উপস্থিত ছিলেন।

বেঞ্চের সিনিয়র বিচারপতি আশরাফুল কামাল বলেন, তারা কালকে পরীক্ষামূলক খাস কামরায় বসে মামলার আদেশ দেবেন। মামলার আবেদন এ সংশ্লিষ্ট আইনজীবীরা মোবাইল নম্বর রাখা হবে। মামলার সম্পৃক্ত এবং আইনি কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে মোবাইলের মাধ্যমে তারা জেনে নেবেন। এ ক্ষেত্রে কোনো পক্ষই যেন ভুক্তভোগী না হন, সে বিষয়টিও তারা দেখবেন বলে জানান আদালত।

আদালত কক্ষে জনসমাগম এড়াতেই এ সিদ্ধান্ত বলেও জানিয়েছেন বিচারপতিরা। তারা বলেছেন, আমাদেরও তো নিরাপত্তার প্রয়োজন রয়েছে।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর