বিকেলে অনলাইন লাইভ ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাস নিয়ে এই প্রথমবারের মতো অনলাইন লাইভ ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ সোমবার বিকেল ৩টার পরে এ লাইভ ব্রিফিংটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

প্রোগ্রামে যুক্ত থাকতে হলে হেলথ মিনিস্ট্রি মিডিয়া উইং গ্রুপে অথবা হেলথ মিনিস্টার জাহিদ মালেক পেজে যুক্ত থাকতে হবে। অনলাইন ব্রিফিং শুরু হলে গ্রুপে প্রবেশ করে গণমাধ্যমকর্মীর নাম ও যে মিডিয়াতে কর্মরত রয়েছেন তা লিখে কমেন্ট করলে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীকে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর