ব্রেকিং :স্বাধীনতা দিবসে আ’লীগের সব অনুষ্ঠান বাতিল

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এই পর্যন্ত ৩ জন মারা গেছেন । জনসমাগম এড়িয়ে চলতে হবে তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায় ।

ওবায়দুল কাদের জানান, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান , দেশে বর্তমানে কোনো প্রকার খাদ্য সংকট নেই। অহেতুক মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিরা করোনাভাইরাসে স্থানীয়দের সতর্ক করুন। কারও করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে আমাদের জানান।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর